সানস্ক্রিন ক্রিম ছেলেদের ব্যবহার করা কি জরুরি? চলুন এই বিষয়ে জেনে নিন।
সানস্ক্রিন ক্রিম কি?
ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধে যে ক্রিম ব্যবহার করা হয়, সেটি হলো সানস্ক্রিন ক্রিম। সূর্যের অতি বেগুনি রশ্মি (UV-A, UV-B) ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এজন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে SPF (Sun Protection Factor) থাকে এবং PA+, PA++, PA+++ ইত্যাদি লেবেল যুক্ত থাকে। বেশি "+" থাকলে সুরক্ষা ক্ষমতাও বেশি হয়। যেমন, SPF ৩০+, ৫০+ এর সঙ্গে PA+++ বা PA++++ থাকা সানস্ক্রিন প্রায় ৯৫-৯৮% সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করতে পারে।
সানস্ক্রিন বিভিন্ন ধরনের হয়:
- কেমিক্যাল সানস্ক্রিন (ক্রিম, জেল, স্প্রে, স্টিক)।
- ফিজিক্যাল সানস্ক্রিন (যেমন: জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড পাউডার)।
ছেলেদের ত্বকে কি কি ক্ষতি হতে পারে?
- পিগমেন্টেশন।
- সানট্যান বা ত্বকের রং কালো হয়ে যাওয়া।
- ত্বকে কালো দাগ বা ছোপ।
- ত্বকের ক্যান্সারের ঝুঁকি।
- ত্বক কুচকে যাওয়া।
- অকাল বার্ধক্য।
- ত্বকে বলিরেখা।
- কোলাজেন প্রোডাকশন কমে যাওয়া।
- বয়সের ছাপ।
সানস্ক্রিন ক্রিম ছেলেদের জন্য কেন জরুরি?
অনেকেরই ধারণা, সানস্ক্রিন ক্রিম শুধু মেয়েদের জন্য। কিন্তু ছেলেদেরও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ:
- ছেলেদের বাইরে কাজ করার জন্য সূর্যের ক্ষতিকর রশ্মি বেশি ত্বকে পড়ে।
- সঠিক যত্ন না নিলে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে।
- ত্বকের সুরক্ষা সবাইকেই নিতে হবে, কারণ ত্বক অত্যন্ত সংবেদনশীল।
- সূর্যের কারণে ত্বকের মেলানিন উৎপাদন বেড়ে সানট্যানসহ নানা ক্ষতি হতে পারে।
ছেলেদের কোন ত্বকে কী ধরনের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত?
- স্বাভাবিক ত্বক: যেকোনো সানস্ক্রিন।
- তৈলাক্ত বা মিশ্র ত্বক: জেল বা স্প্রে জাতীয় সানস্ক্রিন।
- শুষ্ক ত্বক: ময়শ্চারাইজারযুক্ত সানস্ক্রিন।
- সংবেদনশীল ত্বক: হাইড্রেটিং বা স্প্রে জাতীয় সানস্ক্রিন।
সানস্ক্রিন কেনার আগে অবশ্যই যাচাই করবেন, এটি আপনার ত্বকের সঙ্গে মানানসই কিনা।
ছেলেদের সানস্ক্রিন ব্যবহারের নিয়ম:
- ত্বক পরিষ্কার করে নিন।
- পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
- সানস্ক্রিন ভালোভাবে লাগান।
- পুরো শরীরে, বিশেষত মুখ ও পায়ে ভালোভাবে ম্যাসাজ করুন।
- বাইরে যাওয়ার ২৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগান।
- যদি ঘাম বেশি হয় বা সাঁতার কাটতে নামেন, তবে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করুন।
- ৩-৪ ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় লাগান।
সানস্ক্রিন ব্যবহারে ভুল এড়িয়ে চলুন:
- ত্বক পরিষ্কার না করে সানস্ক্রিন লাগাবেন না।
- মেয়াদ দেখে সানস্ক্রিন কিনুন।
- সানস্ক্রিন লাগানোর পর ময়শ্চারাইজার ব্যবহার করুন।
- এলার্জি পরীক্ষা করুন।
- ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন ব্যবহার করুন।
- মেয়েদের সানস্ক্রিন ব্যবহার না করে ইউনিসেক্স সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
ছেলেরা ত্বক থেকে সানস্ক্রিন তুলবেন কীভাবে?
- বাইরে থেকে আসার পর তৈল দিয়ে পুরো শরীরে ম্যাসাজ করুন।
- টিস্যু দিয়ে মাইসেলার ওয়াটার লাগিয়ে ত্বক পরিষ্কার করুন।
- মুখ পানি দিয়ে ধুয়ে নিন।
- বরফ বা শসার টুকরা মুখে লাগান।
- ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- পরিষ্কার কাপড় দিয়ে মুছে ময়শ্চারাইজার লাগান।